UsharAlo logo
, |

জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত

Mohon Chowdhury
আগস্ট ১৮, ২০২৬ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

 

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার দুপুরে খুলনা মৎস্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় মৎস্য পক্ষ দেশের পুষ্টি ও আমিষের চাহিদা পূরণের অঙ্গীকারকে আরও জোরদার করে। দেশের আইন ও বিধিবিধান মেনে নিরাপদ ও টেকসই উপায়ে মাছ উৎপাদন বাড়ানোর পাশাপাশি গুণগত মান নিশ্চিত করে রপ্তানি আয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

তারা বলেন, বাংলাদেশের প্রায় ১২ শতাংশ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মৎস্য খাতের ওপর নির্ভরশীল। মৎস্য চাষ কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি মানুষের পুষ্টি, স্বাস্থ্য সুরক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণ ও নিরাপদ মাছ উৎপাদনের মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান বক্তারা।

জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার মো. মুক্তাদির খান, উপপরিচালক বিপুল কুমার বসাক এবং সিনিয়র সহকারী পরিচালক এ.টি.এম. তৌফিক মাহমুদ। এসময় দুই দিনব্যাপী মৎস্য পক্ষের মূল্যায়ন বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী পরিচালক উজ্জ্বল কুমার রায়।

অনুষ্ঠানে মৎস্যচাষি, মৎস্যজীবী, মৎস্য আহরণকারীসহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।