জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে খুলনা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামারের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত সভায় বক্তারা বলেন, জাতীয় অর্থনীতিতে মৎস্যখাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দেশের চাহিদা পূরণের পাশাপাশি মাছ রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। তারা মাছ উৎপাদনে ক্ষতিকর বিষ ও রাসায়নিক ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।
জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মৎস্য অধিদপ্তরের কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরির কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার মো. মুক্তাদির খান। বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক বিপুল কুমার বসাক, সিনিয়র সহকারী পরিচালক এইচ. এম. বদরুজ্জামান ও এ.টি.এম. তৌফিক মাহমুদ।
সভায় মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী পরিচালক উজ্জ্বল কুমার রায়। এতে মৎস্যচাষি, মৎস্যজীবী, বোট মালিক, নৌকা চালকসহ সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।
