ঢাকায় জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন দৈনিক খুলনাঞ্চল-এর সম্পাদক, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক এবং খুলনা মহানগর বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মিজানুর রহমান মিলটন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে তিনি প্রথমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন শেষে মিজানুর রহমান মিলটন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা-উত্তর রাজনীতির এক অনন্য ব্যক্তিত্ব। তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব আজও জাতিকে অনুপ্রেরণা জোগায়। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র, মানুষের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় আপসহীন নেতৃত্বের প্রতীক।
তিনি উল্লেখ করেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, ফ্যাসিবাদ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
ঊআ-মোহন চৌধুরী
