খুলনায় জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী র্যালি ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে নগরীর বিএনপি কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা জিয়া মঞ্চের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মহানগর জিয়া মঞ্চের আহ্বায়ক মীর মোহাম্মদ আলী এহসান। সঞ্চালনা করেন মহানগর জিয়া মঞ্চের সদস্য সচিব মো. কামরুল ইসলাম ভুট্টো।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন, সহ-সভাপতি নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন দিলু, আব্দুল হাকিম, মহিলা নেত্রী নন্দিনী রমা ও মোসাম্মাদ নাহার। এছাড়া সদর থানা জিয়া মঞ্চের আহ্বায়ক জিএম আকরাম হোসেন, সদস্য সচিব সুজন শেখ, সহ-সভাপতি সুমন শেখ ও রাজা শেখ উপস্থিত ছিলেন।
খালিশপুর থানা জিয়া মঞ্চের আহ্বায়ক মাগদুম হোসেন বেলাল, সদস্য সচিব সইদুল ইসলাম, সহ-সভাপতি নয়ন সামিম এবং আড়ংঘাটা থানা জিয়া মঞ্চের আহ্বায়ক রেজাউর রহমান রাজা, সদস্য সচিব প্রকাশ বিশ্বাস, শেখ মোহাম্মদ হান্নান, মোহাম্মদ রফিকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সহযোগিতাকারী সকল নেতাকর্মী ও উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানানো হয়।
