UsharAlo logo
, |

জিয়া শিশু-কিশোর সংগঠনের খুলনা মহানগর কমিটি ঘোষণা

Mohon Chowdhury
আগস্ট ৮, ২০২৬ ১০:২৬ অপরাহ্ণ
Link Copied!

 

জিয়া শিশু-কিশোর সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও তৃণমূলভিত্তিক করার লক্ষ্যে খুলনা মহানগর শাখার ৩৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

ঘোষিত কমিটিতে নিয়াজ আহমেদ তুহিন সভাপতি এবং মো. দেলোয়ার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় পদে নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ছয়জনকে নির্বাহী সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তারা শিশু-কিশোরদের নৈতিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণে কাজ করবেন বলে জানান।