বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান বীর বিক্রমের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
খুলনা বিএনপি কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এস এম শফিকুল ইসলাম মনা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা দলের নেত্রী অ্যাডভোকেট হালিমা আক্তার খানম, মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, স্বেচ্ছাসেবক দলের ইসতি আহমেদ, বিএনপি নেতা বাপ্পি, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাফর, মহিলা নেত্রী নাসরিন হক শ্রাবনী, মহানগর জিসাসের সদস্য সচিব অহিদুজ্জামান শাহিন, জিসাস নেতা শেখ আব্দুল ওয়াদুদ চন্নু, এম কে শুভ, নিয়াজ আহমেদ খান টিপু, শেখ এনামুল কবির রুবেল, কামরুজ্জামান বাদশা, মৌসুমী মবিন, নাজমুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মহানগর জিসাসের আহ্বায়ক মোঃ গোলাম রব্বানী ভূইয়া।
ঊআ-মোচৌ
