বাংলাদেশ জাতীয়তাবাদী দলর খুলনা জেলা নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নবগঠিত খুলনা জেলা ছাত্রদলের নেতারা। শনিবার সকালে নগরীর কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
নবগঠিত জেলা ছাত্রদলের সদস্য সচিব ইসমাইল হোসেন খানের নেতৃত্বে জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পিসহ অন্যান্য নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এসময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামিম কবির, কামরুজ্জামান টুকু, বিএনপি নেতা আব্দুর রশিদ, আশরাফুল আলম নান্নুসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া নবগঠিত জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
ঊআ-মোচৌ
