ঊষার আলো রিপোর্ট : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আবু বক্কর সিদ্দিক (৩০) নামে এক গরুবাহী পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন গরুর মালিক।মঙ্গলবার (১২ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আবু বকর নওগাঁ জেলার বাসিন্দা।বিষয়টি নিশ্চিত করে গোড়াই হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট শাকিল আহমেদ বলেন, ভোরে নাটিয়াপাড়া এলাকায় ঢাকামুখী একটি মিনিট্রাক দাঁড়ানো ছিল।এদিকে নওগাঁ থেকে ছেড়ে আসা গরুবাহী পিকআপ ভ্যান ঘটনাস্থলে পৌঁছালে দাঁড়িয়ে থাকা মিনিট্রাকে সজোরে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যান চালক নিহত হন। গুরুতর আহত হন গরুর মালিক। পরে গরুর মালিক শাহিন প্রামানিককে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।তিনি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে গোড়াই হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। তার পরিবারের সদস্যরা আসলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।
ঊষার আলো-এসএ
