UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ডিউইজের নির্বাচনে ভোট গ্রহণ চলছে

ঊষার আলো
মার্চ ২৯, ২০২২ ১১:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট  :২০২২-২৩ মেয়াদে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। চলছে ভোট গ্রহণ।সকাল ৯টায় নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সংগঠনটির মোট ভোটার ২ হাজার ৯৬৮ জন।মঙ্গলবার (২৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে এই ভোট গ্রহণ শুরু হয়।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। আরও ৫ জন সহকারী নির্বাচন কমিশনারও নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন।

এবারের নির্বাচনে ৩টি প্যানেলে মোট ২১টি পদের জন্য ৭১ জন প্রার্থী লড়ছেন। প্যানেল ৩টি হচ্ছে- কুদ্দুস আফ্রাদ-গাজী জহিরুল ইসলাম পরিষদ, সাজ্জাদ আলম খান তপু-আকতার হোসেন পরিষদ, সোহেল হায়দার চৌধুরী-মেহেদী হাসান। এই ৩ পরিষদে মোট প্রার্থী রয়েছে ৬১ জন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ১০ জন।

ঊষার আলো-এসএ