ঊষার আলো ডেস্ক : গেল সপ্তাহের (২ থেকে ৬ মে) লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলো মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবচেয়ে বেশি শেয়ারের দাম বেড়েছে মেট্রো স্পিনিংয়ের। কোম্পানিটির শেয়ার এর মাধ্যমে ডিএসই’র সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে। এ তথ্য জানা যায় ডিএসই’র সাপ্তাহিক বাজার পর্যালোচনায়।
তথ্য মতে, সপ্তাহের শুরুতে মেট্রো স্পিনিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ৮.৩০ টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১২.১০ টাকায়। ফলে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩.৮০ টাকা বা ৪৫.৭৮ শতাংশ।
শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মালেক স্পিনিংয়ের ৪০.১৪ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৩৫.৪৫ শতাংশ, ডেল্টা স্পিনার্সের ৩০.১৬ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ২৭.২০ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ২৫.২৮ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ২৫.২১ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ২৩.৫৩ শতাংশ, সায়হাম কটনের ২২.২২ শতাংশ ও রিজেন্ট টেক্সটাইলের ২০.৫৫ শতাংশ শেয়ারের দাম বেড়েছে।
(ঊষার আলো-এফএসপি)
