UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগরে নারী ও যুবদের ব্যবসায়িক দক্ষতা উন্নয়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ

Mohon Chowdhury
নভেম্বর ২৪, ২০২৬ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারী ও যুবদের ব্যবসায়িক দক্ষতা উন্নয়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৩ ও ২৪ নভেম্বর ২০২৬ তারিখে মুন্সিগঞ্জে সিসিডিবি-শক্তি প্রকল্প কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সিসিডিবি-শক্তি প্রকল্পের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন প্রকল্পের এরিয়া ম্যানেজার নিলীমা রানী। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবির পিসিআরসিবি প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার খায়রুল আলম।

এ সময় সিসিডিবি-শক্তি প্রকল্পের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে দুই ইউনিয়নের নারী দলের ৮ জন, যুবদলের ৮ জন এবং পুরুষ দলের ৯ জনসহ মোট ২৫ জন অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে স্বল্প পুঁজিতে এলাকাভিত্তিক ব্যবসা পরিচালনা, উপকূলীয় অঞ্চলে উন্নত প্রযুক্তি ব্যবহার করে ব্যবসার প্রসার এবং ব্যবসায়িক পরিকল্পনা ও আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষণার্থী মো. শাহিনুর আলম বলেন, তিনি মাছের ব্যবসা করলেও আগে কখনো আয়-ব্যয়ের হিসাব রাখতেন না। এ প্রশিক্ষণের মাধ্যমে তিনি বুঝতে পেরেছেন, ব্যবসার উন্নতির জন্য নিয়মিত আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ করা জরুরি।

অন্য প্রশিক্ষণার্থী মহারানী সরদার বলেন, তিনি ব্যবসা করলেও আগে কখনো পরিকল্পনা করে কাজ করেননি। প্রশিক্ষণ থেকে ব্যবসা শুরুর আগে পরিকল্পনা করার গুরুত্ব এবং পরিকল্পনার অভাবে ব্যবসায় লাভের ক্ষেত্রে যে সমস্যা তৈরি হতে পারে, সে বিষয়ে শিখেছেন। হাতে-কলমে প্রশিক্ষণের আয়োজন করায় তিনি সিসিডিবি-শক্তি প্রকল্পকে ধন্যবাদ জানান।

ঊআ-মোচৌ