২০২৬-২৭ অর্থবছরের জন্য অত্যাবশ্যকীয় দ্রব্যাদি নিয়ন্ত্রণ আদেশ, ১৯৮১-এর আওতাধীন বিভিন্ন ব্যবসার ডিলিং লাইসেন্স নবায়নের সময় আগামী ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লৌহ ও ইস্পাতজাত দ্রব্য, সিমেন্ট, খুচরা ও পাইকারি কাপড়, শিশুখাদ্য, সিগারেট (পাইকারি ও পরিবেশক) এবং সুতা (খুচরা) ব্যবসার ক্ষেত্রে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ইস্যুকৃত ডিলিং লাইসেন্স নির্ধারিত সময়ের মধ্যে নবায়ন করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্ধিত সময়সীমার মধ্যে লাইসেন্স নবায়ন না করলে আইন অনুযায়ী লাইসেন্স বাতিল বলে গণ্য হবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে নতুন করে লাইসেন্স গ্রহণ করতে হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
