UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ডুবে যাওয়া ট্রলার থেকে ৪ জন আহত অবস্থায় উদ্ধার

ঊষার আলো
ফেব্রুয়ারি ৬, ২০২২ ১১:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট  : বরগুনার তালতলীতে মালবাহী ডুবে যাওয়া ট্রলার থেকে ৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।শনিবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯ টায় উপজেলার ছোটবগী ইউনিয়নের খালগোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে।

ট্রলার মালিক মো: জামাল জানায়, সপ্তাহের হাটের মালামাল নিয়ে শনিবার বিকেলে বরগুনা থেকে তালতলী আসার সময় চরের সঙ্গে ধাক্কা লাগে। ঠিক তখনই হঠাৎ কাত হয়ে খালে তলিয়ে যায়। ট্রলারটিতে বিভিন্ন পণ্যের মালামাল ছিল যার আনুমানিক মূল্য হবে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকা।

মুদি ব্যবসায়ী মো: কুদ্দুস জানান, সপ্তাহের হাটের দিন রবিবারকে কেন্দ্র করে বিভিন্ন মুদি ব্যবসায়ীদের ৪৫০ বস্তা মালামাল নিয়ে ট্রলারটি তালতলী আসার সময় ডুবে যায়। এতে ব্যবসায়ীরা বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন।

তালতলী ফায়ার সার্ভিস কমান্ডার আক্তার উদ্দিন বলেন, ট্রলারে থাকা মাঝিসহ ৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাছাড়া ট্রলার উদ্ধার করার মত সরঞ্জাম আমাদের নেই।

ঊষার আলো-এসএ