UsharAlo logo
, |

ডুমুরিয়ায় গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই

Mohon Chowdhury
নভেম্বর ১০, ২০২৬ ৯:৩৭ অপরাহ্ণ
Link Copied!

 

খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় এক গ্রাম্য চিকিৎসককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাঁর মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর ২০১৬) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে গুটুদিয়া জয়েন্ট ইটভাটার সামনে এ ঘটনা ঘটে।

আহত চিকিৎসক মোঃ সাইফুল ইসলাম (৪৫) বাগেরহাটের যাত্রাপুর (রহিমাবাদ) এলাকার বাসিন্দা। তিনি গুটুদিয়া থেকে মোটরসাইকেলে আড়ংঘাটার দিকে যাওয়ার পথে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের হামলার শিকার হন। এ সময় দুর্বৃত্তরা তাঁর মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয় ভ্যানচালক মোহাম্মদ আলী তাঁকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঊআ-মোচৌ