ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ রোধে খুলনা নগরীতে চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন করেছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
বৃহস্পতিবার সকালে তিনি নগরীর গোবরচাকা মেইন রোড, শাহিনুর জামে মসজিদ সংলগ্ন এলাকা, গোবরচাকা শাহাবাড়ি মোড়, পূর্ব বানিয়াখামার, বায়তুন নাজাত মসজিদ রোড এবং টুটপাড়া হাজীবাগ লেন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি পানি নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমও পর্যবেক্ষণ করেন।
পরে কেসিসি প্রশাসক নগরীর ২৮ নম্বর ওয়ার্ডে চলমান ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শনকালে কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো. আনিসুর রহমান, কঞ্জারভেন্সি অফিসার মো. অহিদুজ্জামান খান, সাবেক কাউন্সিলর মাজেদা খাতুনসহ কেসিসির কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
