UsharAlo logo
, |

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

ঊষার আলো
মে ১৪, ২০২২ ১:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : পূর্ব বিরোধের জেরে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ-ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।শনিবার (১৪ মে) বেলা ১১টার দিকে সায়েন্সল্যাব মোড়ের পাশে এ ঘটনা ঘটে। নিউমার্কেট থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে পূর্ব বিরোধের জেরে এই ঘটনা ঘটতে পারে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া আমাদের থানার অফিসার ইনচার্জসহ সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন।

ঊষার আলো-এসএ