UsharAlo logo
, |

ঢাবিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫

ঊষার আলো
জুন ২৭, ২০২১ ৯:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী হাফিজুরের মৃত্যুতে মাদক সংশ্লিষ্টতা পাওয়ার পর থেকে ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান চালাচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। প্রক্টরিয়াল টিম ও শাহবাগ থানা পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত এসব অভিযানে মাদকগ্রহণ ও সরবরাহকারীদের আটক করা হচ্ছে।
২৬ জুন শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে ৫ বহিরাগতকে মাদকসহ আটক করে শাহবাগ থানায় নেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সহকারী প্রক্টর ড. আবদুর রহিম বলেছেন, মাদকের ভয়াবহতা থেকে আমাদের শিক্ষার্থীদের রক্ষা করতে হবে। আজকে অভিযানে ৫জনকে আটক করা হয়েছে। অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন তিনি।

(ঊষার আলো- এম.এইচ)