UsharAlo logo
, |

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পূর্ণাঙ্গ কমিটি শিগগিরই

Mohon Chowdhury
মে ১৮, ২০২৬ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘ প্রতীক্ষার পর নতুন ও প্রবীণ নেতৃত্বের সমন্বয়ে শিগগিরই ঘোষণা হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঢাকা মহানগর দক্ষিণ শাখার পূর্ণাঙ্গ কমিটি। সম্ভাব্য এ কমিটি ঘিরে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও প্রত্যাশা তৈরি হয়েছে।

দলের তৃণমূল পর্যায়ে ইতোমধ্যে সভাপতি পদে আমিনুল হক, হারুনুর রশিদ হারুন, মামুন হাসান ও নবী উল্লাহ নবী এবং সাধারণ সম্পাদক পদে ফজলে রুবাইয়াত পাপ্পু, মোস্তফা জামান, আনোয়ার সাইফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও চেয়ারম্যান মনিরের নাম আলোচনায় রয়েছে। রাজনৈতিক অঙ্গনে তাদের সক্রিয় ভূমিকা ও সাংগঠনিক দক্ষতা নিয়ে নেতা-কর্মীদের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে।

বিশেষ করে আন্দোলন-সংগ্রামের বিভিন্ন সময়ে সাহসী ভূমিকা, দুঃসময়ে দলের প্রতি আনুগত্য এবং নেতা-কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে হারুনুর রশিদ হারুনকে একজন পরীক্ষিত, ত্যাগী ও গ্রহণযোগ্য নেতা হিসেবে দেখছেন তৃণমূলের অনেকেই।

তৃণমূলের প্রত্যাশা, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও দলের প্রতি আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে তাকে মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি পদে দায়িত্ব দেওয়া হতে পারে। একইসঙ্গে সাধারণ সম্পাদক পদে ফজলে রুবাইয়াত পাপ্পুর নামও ব্যাপকভাবে আলোচনায় রয়েছে বলে জানা গেছে।

নেতা-কর্মীদের বিশ্বাস, নতুন ও অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয়ে গঠিত এ কমিটি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিকে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করে তুলবে। এর মাধ্যমে দলীয় কার্যক্রমে নতুন গতি ফিরে আসবে বলেও প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সবার প্রত্যাশা, ঐক্যবদ্ধ ও শক্তিশালী নেতৃত্বের মাধ্যমে আগামী দিনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি রাজনীতির মাঠে আরও কার্যকর ভূমিকা পালন করবে।

ঊআ-মোচৌ