UsharAlo logo
, |

তথ্য অধিকার আইন বিষয়ে বিভাগীয় সেমিনার

Mohon Chowdhury
জুন ৪, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

তথ্য অধিকার আইন ২০০৯, এর বিধিমালা, প্রবিধানমালা ও স্বতঃপ্রণোদিত তথ্য প্রকাশ নির্দেশিকাসহ সংশ্লিষ্ট বিষয় নিয়ে দিনব্যাপী সেমিনার বৃহস্পতিবার খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন। তিনি তথ্য অধিকার আইন বাস্তবায়নের মাধ্যমে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) সিফাত মেহনাজের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য অধিকার আইন ২০০৯-এর বিধিমালা ও প্রবিধানমালার ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. মেহেদী হাসান।

সেমিনারে আরও বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম এবং মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ সাদিকুর রহমান। খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় এ সেমিনারের আয়োজন করে।

অনুষ্ঠানে তথ্য অধিকার আইনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, এর কার্যকর বাস্তবায়ন এবং স্বতঃপ্রণোদিত তথ্য প্রকাশের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সেমিনারে বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

 

ঊআ-মোচৌ