UsharAlo logo
, |

তারেক রহমানের হাত শক্তিশালী করার আহ্বান ফাহমিদা হকের

Mohon Chowdhury
আগস্ট ৪, ২০২৬ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

 

দেশ ও জাতির সার্বিক উন্নয়ন এবং সুশাসন নিশ্চিত করতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন বিএনপির সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক।

মঙ্গলবার দুপুরে খুলনার একটি হোটেলে মহানগর বিএনপির আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ফাহমিদা হক বলেন, বাংলাদেশ নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে। দেশের উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম ও গণতান্ত্রিক অগ্রযাত্রা সফল করতে সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

তিনি আরও বলেন, খুলনা-২ ও খুলনা-৬ আসনের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে। রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে জনগণের দোরগোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দিতে দলীয় নেতা-কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনসহ দল ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভার শুরুতে ফাহমিদা হককে ফুলেল শুভেচ্ছা জানান মহানগর বিএনপির নেতারা।