UsharAlo logo
, |

তালায় বিদ্যুৎপৃষ্টে শিশু নিহত

ঊষার আলো
জুন ২৭, ২০২১ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

তালা প্রতিনিধি : বিদ্যুতের অবৈধ পার্শ্বসংযোগের কাজ করার সময় তালার বলরামপুর গ্রামে আমানুল্লাহ মালী (১৭) নামেক এক শিশুর মৃত্য হয়েছে। সে ওই গ্রামের বাবু মালীর পুত্র। রোববার (২৭ জুন) দুপুর ১২টার দিকে মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে।
এ বিষয়ে প্রভাষক হিরন্ময় মন্ডল জানান, বলরামপুর ড্রাগন ক্ষেতের পাশের একটি ঘরে বৈদ্যুতিক সাইড লাইন’র তার সরানোর সময় আমানুল্লাহ বিদ্যুৎপৃষ্ট হয়। এতে সে ঘটনাস্থলে মারা যান।
(ঊষার আলো-এমএনএস)