ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে নির্বাচন সংশ্লিষ্ট আইন ও আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার (নির্বাচনি এলাকা-১০১, খুলনা-৩) ফয়সল কাদের স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি-১৮ অনুযায়ী কোনো নিবন্ধিত রাজনৈতিক দল, দলীয় মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কেউ নির্ধারিত দিনের তিন সপ্তাহের পূর্বে কোনো ধরনের নির্বাচনি প্রচার শুরু করতে পারবেন না। একইভাবে ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে সব ধরনের নির্বাচনি প্রচারণা বন্ধ করতে হবে।
এছাড়া গণভোট অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ১৮ অনুযায়ী গণভোটের প্রচারণার সূত্রে বা আড়ালে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত কোনো ধরনের প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় নির্বাচনি আইন ও আচরণবিধি লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ঊআ-মোহন চৌধুরী
