UsharAlo logo
, |

দাঁড়িপাল্লায় ভোট চান জামায়াত প্রার্থী মাহফুজুর রহমান

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ৪, ২০২৫ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, “নির্বাচনি এলাকায় ভোটারদের সঙ্গে কথা বলে বুঝতে পারছি—জনগণ অধীর আগ্রহে দাঁড়িপাল্লায় ভোট দিতে প্রস্তুত। তারা বলছেন, এখন সময় এসেছে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়ার।”

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) খুলনা-৩ আসনের খালিশপুর থানা এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাস্তুহারা ও বিভিন্ন মহল্লায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ভোটারদের উদ্দেশে ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রদান করার অনুরোধ জানান।

গণসংযোগে উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, জামায়াত নেতা অধ্যাপক শহিদুল ইসলাম, খালিশপুর থানা আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ৯ নম্বর ওয়ার্ড আমীর কাজী বায়েজিদসহ স্থানীয় নেতৃবৃন্দ—কাজী নুরুল আলম লাবলু, কাজী ওহিদুল ইসলাম, কাজী শাহ এজাজ পিরু, কাজী আবুল আসানাত বাবু, কাজী হাবিবুর রহমান বাকা, কাজী ফকরুল জামান পিন্টু, কাজী হেদায়েতুল ইসলাম, কাজী মনোয়ার হোসেন মনো, শেখ আব্দুল হাই, শেখ কাওছার হোসেন, কাজী মোহসিন, কাজী শরিফুল ইসলাম চাঁদ ও কাজী জিয়াউর ইসলাম প্রমুখ।

খুলনা-৩ আসনের এই এমপি প্রার্থী আরও বলেন, সমাজে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা আজ জনসাধারণের প্রধান দাবি। তিনি মনে করেন, আল্লাহর বিধান প্রতিষ্ঠা হলে ন্যায়বিচার সুসংহত হবে এবং নাগরিক অধিকার নিশ্চিত হবে। নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট উন্নয়ন, নারীদের জন্য কর্মসংস্থান এবং বেকার যুবকদের জন্য কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণের প্রতিশ্রুতিও দেন তিনি।

গণসংযোগ চলাকালে ভোটারদের মাঝে দাঁড়িপাল্লা প্রতীকের স্লোগান ও উচ্ছ্বসিত সমর্থনের দৃশ্য দেখা যায়। অনেকে হাত মেলানো ও কোলাকুলির মাধ্যমে প্রার্থীকে সমর্থন জানান।

ঊআ-মোহন চৌধুরী