UsharAlo logo
, |

দাকোপে ডিজিটাল সংযোগ প্রকল্পে প্রশিক্ষণ ও চুক্তি স্বাক্ষর

ঊষার আলো ডেস্ক
মার্চ ১০, ২০২৬ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

খুলনার দাকোপ উপজেলায় ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের আওতায় ইন্ড ইউজার কানেক্টিভিটি প্রদান পরবর্তী গ্রাহক পর্যায়ে প্রশিক্ষণ ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা আইসিটি অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বোরহান উদ্দিন মিঠু। এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) রেক্সোনা আক্তার, উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস, ইন্টারনেট সেবাদান প্রতিষ্ঠান কর্পোরেট সার্কেল নেটওয়ার্কের ব্যবস্থাপক কে. এম. মোস্তাইন বিল্লাহ এবং উপ-ব্যবস্থাপক রাইসুল ইসলাম চয়ন।

প্রকল্পের আওতায় উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগপ্রাপ্ত ৬৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা প্রশিক্ষণ গ্রহণ ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে বিদ্যালয় পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের কার্যকারিতা, রক্ষণাবেক্ষণ এবং ডিজিটাল শিক্ষাব্যবস্থা জোরদারের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থীরা আধুনিক ডিজিটাল শিক্ষার সুবিধা আরও সহজে পাবে।

ঊআ-মোচৌ