খুলনার দাকোপ উপজেলায় দরিদ্র নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২২ জন নারীর মাঝে সেলাইমেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ ভবনের সম্মেলনকক্ষে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের সহায়তায় এ সেলাইমেশিন বিতরণ করা হয়।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেলাইমেশিন বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বোরহান উদ্দিন মিঠু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিদুল্লাহ, উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মো. শামীম হোসেন, উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী মো. মিলন, ইউপি সদস্য খোরশেদ শেখ ও মো. রাশেদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সেলাইমেশিনের মাধ্যমে নারীরা ঘরে বসেই আয় করার সুযোগ পাবেন। এতে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজে মর্যাদা বৃদ্ধি করবে। একই সঙ্গে নিজেদের উপার্জনের মাধ্যমে সন্তানদের শিক্ষা ও চিকিৎসাসহ পারিবারিক ব্যয় নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
