UsharAlo logo
, |

দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা বিষয়ক বিভাগীয় সেমিনার খুলনায় অনুষ্ঠিত

ঊষার আলো ডেস্ক
মার্চ ৮, ২০২৬ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

 বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক বিভাগীয় সেমিনার রবিবার খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যাকাত কোনো দয়া বা ফ্যাশনের বিষয় নয়; এটি বিত্তবান মুসলমানদের ওপর আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটি বাধ্যতামূলক অর্থনৈতিক ইবাদত। যাকাত দিতে হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, লোক দেখানোর জন্য নয়। নামাজের মতোই যাকাত আদায় করা প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য ফরজ।

তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে ইসলামী যাকাত ব্যবস্থা সঠিকভাবে এবং পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা গেলে মুসলমানদের হারানো অর্থনৈতিক শক্তি ও সমৃদ্ধি পুনরুদ্ধার করা সম্ভব। যাকাত কেবল দারিদ্র্য বিমোচনের উপায় নয়, বরং মুসলিম উম্মাহর অর্থনৈতিক ভিত্তি মজবুত করার অন্যতম হাতিয়ার।

আগামী বছর থেকে রমজানের প্রথম সপ্তাহে অধিক সংখ্যক যাকাত প্রদানকারী ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়ে এ ধরনের সচেতনতামূলক কর্মশালা আরও বড় পরিসরে আয়োজন করার আহ্বান জানান তিনি।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সচিব শেখ মুর্শিদুল ইসলাম এবং জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার।

ঊআ-মোচৌ