ঊষার আলো স্পোর্টস ডেস্ক : চতুর্থদিনে স্বাগতিক শ্রীলংকার কোনো উইকেটই নিতে পারেনি বাংলাদেশের বোলাররা। বাংলাদেশের ৫৪১ রানের জবাবে ৩ উইকেটেই ৫১২ রান তুলে ৫ম দিনে ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকরা।
তবে এমন ম্যারমেরে উইকেটে শুরুতেই সাফল্য এনে দিয়েছে পেসার তাসকিন। যেখানে গতকাল সারাদিন কোনো উইকেটে নিতে পারেননি। আজ পর পর ওভারে ২টি উইকেট নিয়ে নিয়েছেন তিনি।
প্রথমে ডাবল সেঞ্চুরির পথে যেতে থাকা মিডল অর্ডার ব্যাটসম্যান ধনাঞ্জয়া ডি সিলভাকে ফেরালেন। পরের ওভারে ডাবল সেঞ্চুরিয়ান অধিনায়ক দিমুথ করুণারত্নেকে।
১৫৩.৪ ওভারে একটু দেরিতে ব্যাট চালালেন ধনঞ্জয়া। তার আগেই বল সরাসরি স্ট্যাম্প ভেঙে দেয় তার।
সমাপ্তি ঘটে ধনঞ্জয়ার ২৮৮ বলে ১৬৬ রানের ইনিংসের। সমাপ্তি ঘরে ৩৪৫ রানের পার্টনারশিপের।
নিজের পরের ওভারের চতুর্থ বলে সাজঘরে ফেরান আড়াইশর পথে হাঁটা লঙ্কান অধিনায়ককে। তাসকিনের বলে শান্তর হাতে ক্যাচ দিয়ে থামে করুণারত্নেকে ব্যাট।
আউট হওয়ার আগে ৪৩৭ বলে ২৪৪ রানের দীর্ঘ এক ইনিংস খেলেছে দিমুথ করুণারত্নেকে।
এ প্রতিবেদন লেখার সময় শ্রীলংকার সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৫৪৭। অর্থাৎ লিড নেওয়ার পথে স্বাগতিকরা।
(ঊষার আলো- এম. এইচ)
