UsharAlo logo
, |

দুর্নীতি-চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান

Mohon Chowdhury
আগস্ট ১৯, ২০২৬ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেছেন, দেশে চাঁদাবাজি ও দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী এসব সমস্যা দূর না হওয়ায় মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তিনি বলেন, ভয়ভীতি, মামলা বা কারাবাসের হুমকি দিয়ে জনগণের আন্দোলন দমিয়ে রাখা যাবে না।

বুধবার সকালে নগরীর আল-ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা অঞ্চল জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত সমাজকল্যাণ বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাস্টার শফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা নৈতিকতা, সুশাসন ও জনকল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমেই দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দেশ ও জাতির কল্যাণে যোগ্য, সৎ ও নৈতিকতাসম্পন্ন মানুষ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, কুরআন ও সুন্নাহর শিক্ষা সমাজে বিস্তৃত করতে পারলেই একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব।