UsharAlo logo
, |

দেবহাটায় ১৮৯ বোতল উইনকেরেক্স ও ৪ বোতল ফেনসিডিলসহ আটক ১

ঊষার আলো রিপোর্ট
জুলাই ১৮, ২০২৬ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় অভিযান চালিয়ে ১৮৯ বোতল উইনকেরেক্স ও ৪ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-৬।
শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নওপাড়া এলাকায় র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তি উপজেলার বেজোরআটি এলাকার বাসিন্দা মো. আমিনুর রহমান (৪১)। তিনি মো. রুহুল গাজীর ছেলে।
র‍্যাব জানায়, অভিযানের সময় আমিনুর রহমানের কাছ থেকে ১৮৯ বোতল উইনকেরেক্স ও ৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।

র‍্যাব-৬ আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর উদ্ধার হওয়া মাদকসহ তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ঊষার আলো-এসএ