খুলনা ভিত্তিক মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদ’-এর অনুমোদিত ডিস্ট্রিবিউটর মেসার্স রহমানিয়া কমিউনিকেশন সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের প্রতিষ্ঠানের একজন ডিস্ট্রিবিউশন সেলস অফিসার (ডিএসও)-এর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছে।
প্রতিষ্ঠানটির দাবি, ডিএসও মো. ফয়সাল খান প্রতিষ্ঠানের প্রায় ৮ লক্ষ টাকা আত্মসাৎ করেন। ঘটনার পর তিনি নিজেকে ‘নিখোঁজ’ দাবি করে একটি বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করেন এবং এ নিয়ে অপপ্রচার চালানো হয় বলে প্রতিষ্ঠানটি অভিযোগ করেছে।
মেসার্স রহমানিয়া কমিউনিকেশন জানায়, বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ভুল তথ্য ছড়িয়ে পড়ায় জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। এ প্রেক্ষিতে প্রকৃত ঘটনা জনসমক্ষে তুলে ধরতেই এই সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলে জানানো হয়।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সকল তথ্য-প্রমাণ সংরক্ষিত রয়েছে এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি, এ ঘটনায় প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার যে অপচেষ্টা চালানো হয়েছে, তা থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
মেসার্স রহমানিয়া কমিউনিকেশন সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্তিকর তথ্য এড়িয়ে প্রকৃত সত্য জানার জন্য দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ জানিয়েছে।
ঊআ-মোহন চৌধুরী
