UsharAlo logo
, |

নগরীতে মাদক বিরোধী অভিযানে ২ বিক্রেতা গ্রেফতার

pial
জানুয়ারি ১২, ২০২৩ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নগরীতে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩৫০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, দৌলতপুরের পাবলার মোঃ সুমন মোল্লা(২৯) এবং সোনাডাঙ্গার শেখপাড়া ক্রস রোড এলাকার মোঃ আরিফুজ্জামান ময়না(৩৯)। তাদেরকে সোনাডাঙ্গা মডেল ও দৌলতপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০২ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)