UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে মাদক বিরোধী অভিযানে ৩ জন গ্রেফতার

pial
মে ২৬, ২০২২ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নগরীতে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩৫০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, খালিশপুর আলমনগর চরেরহাট এলাকার মোঃ ফেরদাউস মাতব্বর(৪২), রুপসার রাজাপুর আইজগাতী এলাকার মোঃ লিটন মৃধা(৩৫) এবং আশাশুনির মধ্যম একশরা এলাকার মোঃ আকরাম হোসেন(২৭)। তাদেরকে খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৩ টি মামলা রুজু করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)