UsharAlo logo
, |

নগরীতে মাদক বিরোধী অভিযানে ২ জন গ্রেফতার

pial
জুন ১, ২০২২ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নগরীতে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ০১ কেজি ২০০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, বেনাপোল পোর্ট থানার বড় আচড়া গেটপাড়া এলাকার মোঃ মুনছুর আলী সরদার (৩৫) এবং ডুমুরিয়ার টিপনা বালিয়াখালী এলাকার মোঃ আসাদুল গাজী(৩০)।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে হরিণটানা ও খালিশপুর থানায় ০২ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)