UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে মাদক বিরোধী অভিযানে বিক্রেতা গ্রেফতার

pial
জুন ৬, ২০২২ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নগরীতে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত হচ্ছেন, তেরখাদার পাতলা গোলাপাড়া এলাকার মোঃ নবীর মোল্লা(৩২)। তাকে লবণচরা থানা পুলিশের একটি বিশেষ টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত থানাধীন জিরোপয়েন্ট মোড়স্থ জিরোপয়েন্ট হতে খানজাহান আলী ব্রীজ মহাসড়কগামী রুপসী বাস কাউন্টারের সামনে পাঁকা রাস্তার উপর হতে গ্রেফতার করা হয়েছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০১ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)