UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে মাদক বিরোধী অভিযানে ৫ বিক্রেতা গ্রেফতার

pial
জুন ৭, ২০২২ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নগরীতে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৫ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত হচ্ছেন, খুলনার টিবি ক্রস রোড এলাকার কামরুজ্জামান কামু(৪৮), খালিশপুরের নয়াবাটি গোলচত্ত্বর এলাকার মোঃ রাজু মল্লিক@রাজু মিয়া(২৫), দৌলতপুরের পশ্চিম সেনপাড়া
এলাকার মোঃ কাকন গাজী(৫৫), দৌলতপুরের ০৯/৩ কেদার নাথ ক্রস রোড মহেশ্বর পাশা এলাকার আশিফুল হোসেন রাজীব(৪১) এবং দৌলতপুরের মহেশ্বরপাশা বণিকপাড়া শান্তিনগর
এলাকার মোঃ শহিদুল ইসলাম(৩৮)। তাদেকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৫ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)