নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খুলনা মহানগর শাখা। আগামী ১৪ মার্চ (২৪ রমজান) এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিএনপি মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও নগরীর বিশিষ্টজনদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার ও মতবিনিময়ের ক্ষেত্র সৃষ্টির লক্ষ্যে এ আয়োজন করা হচ্ছে।
বৃহস্পতিবার জোহরের নামাজের পর মহানগর বিএনপি কার্যালয়ে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি অ্যাড. শফিকুল আলম মনা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।
সভায় নেতৃবৃন্দ বলেন, পবিত্র রমজান মাস সংযম, আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এ মাসের শিক্ষা সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আরও বলেন, নগরীর বিশিষ্টজনদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক মতবিনিময়ের সুযোগ সৃষ্টির উদ্দেশ্যেই প্রতিবছর এ ধরনের ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সভায় আরও বক্তব্য রাখেন বেগম রেহানা ঈসা, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, কেএম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, অ্যাডভোকেট শেখ মোহাম্মাদ আলী বাবু, মুর্শিদ কামাল, মোল্লা ফরিদ আহমেদ, আসাদুজ্জামান আসাদ, শেখ ইমাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন, নুর ইসলাম বাচ্চু, মিজানুর রহমান মিলটন, শরিফুল ইসলাম টিপু, মজিবর রহমান, মাওলানা আবু নাঈম, কেএম জলিল, শফিকুল ইসলাম শফি, ইস্তিয়াক আহম্মেদ ইস্তি, মুনতাসির আল মামুন, শেখ আলমগীর হোসেন, অ্যাডভোকেট হালিমা আক্তার থানম, নাসির উদ্দিন, জাকির ইকবাল বাপ্পী, বিপ্লবুর রহমান কুদ্দুস, ইয়াসিন গাজী, সৈয়দ ইমরান, নুরুল হুদা পলাশ ও তানভীর আহমেদসহ নেতৃবৃন্দ।
সভা থেকে খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল-কে জাতীয় সংসদের হুইপ নির্বাচিত করায় বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
ঊআ-মোচৌ
