UsharAlo logo
, |

নতুন প্রশাসকের সাথে কেসিসি’র মতবিনিময়

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ১৯, ২০২৫ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

 

খুলনায় সদ্য যোগদানকৃত বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে বুধবার দুপুরে কেসিসি’র কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় মিলিত হন। নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সকল বিভাগ ও শাখা প্রধানগণসহ কেসিসি পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শুরুর আগে নবনিযুক্ত প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সভায় কেসিসি’র রাজস্ব আদায়, প্রাথমিক স্বাস্থ্যসেবা, বর্জ্য ব্যবস্থাপনা, এবং মহানগরীতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণের বর্তমান অবস্থা ও প্রতিরোধমূলক কার্যক্রমের বিস্তারিত উপস্থাপন করা হয়। সংশ্লিষ্ট বিভাগ ও শাখা প্রধানগণ নিজেদের কার্যক্রমের অগ্রগতি এবং বাস্তবায়নের অন্তরায়সমূহ তুলে ধরেন।

প্রশাসক ন্যায়সঙ্গত কাজ বাস্তবায়নে কোন বাঁধা নেই উল্লেখ করে বলেন, এসব অন্তরায় দূর করতে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। তিনি সিটি কর্পোরেশনকে সেবামূলক ও শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে বর্ণনা করে কর্মকর্তা-কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে নগরবাসীর কল্যাণে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ প্রাইভেসী বজায় রেখে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরেন তিনি।

সভায় বক্তব্য রাখেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, বাজেট কাম একাউন্টস অফিসার মোঃ মনিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী মোঃ আনিচুজ্জামান ও শেখ মোঃ মাদুস করিম, কনজারভেন্সী অফিসার প্রকৌশলী মোঃ আনিসুর রহমান, ভেটেরিনারী অফিসার ড. পেরু গোপাল বিশ্বাস, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, চীফ অ্যাসেসর শেখ হাফিজুর রহমান, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, বাজার সুপার শেখ শফিকুল হাসান, কালেক্টর অব ট্যাক্সেস কাজী মোঃ ইমরুল হাসান, সিনিয়র লাইসেন্স অফিসার মোঃ মনিরুজ্জামান রহিম, স্টোর সুপার উজ্জ্বল কুমার সাহা, নিরাপত্তা সুপার মোঃ আলমগীর কবির বিশ্বাস, লাইসেন্স অফিসার খান হাবিবুর রহমান ও মোঃ দেলওয়ার হোসেনসহ ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।

সভায় উপস্থিতদের সক্রিয় অংশগ্রহণে মতবিনিময় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং সকলেই নগর উন্নয়ন ও জনসেবায় সমন্বিত প্রচেষ্টার প্রত্যয় ব্যক্ত করেন।

ঊআ-মোহন চৌধুরী