
সোনাডাঙ্গা নাসির সড়কের বাসিন্দা ২১নং ওয়ার্ড বিএনপির সাবেক সফল সভাপতি প্রয়াত আলহাজ্ব নাজির উদ্দিন আহমেদ নান্নু–এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও শোক–সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন খুলনা–২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।
তিনি মরহুমের বাসভবনে উপস্থিত হয়ে পরিবারের সকল সদস্যদের সঙ্গে কথা বলেন এবং নান্নু সাহেবের রাজনৈতিক অবদান, মানুষের প্রতি তার আন্তরিকতা ও এলাকার কল্যাণে তার ভূমিকার স্মৃতিচারণ করেন। নজরুল ইসলাম মঞ্জু বলেন,
“নান্নু ভাই ছিলেন আমাদের সংগঠনের এক নির্ভরযোগ্য স্তম্ভ। মানুষের সেবায় তার নিষ্ঠা ও মানবিকতা আমাদের সবসময় পথ দেখাবে।”
তিনি শোকাহত পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে আরও বলেন,
“পরিবারের যেকোনো প্রয়োজন ও সংকটে আমি ব্যক্তিগতভাবে পাশে থাকবো। তাদের দুঃখ–বেদনা আমারও বেদনা।”
পরবর্তীতে খুলনা–২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে স্বাগত জানিয়ে নবগঠিত বায়তুস সালাম জামে মসজিদ কমিটি এবং মজিদ সরণি বাইলেন–১ (নাসির সড়ক) বাড়িওয়ালা ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগমনের পর জনাব নজরুল ইসলাম মঞ্জুকে ফুলের তোরা প্রদান করে শুভেচ্ছা জানান নবগঠিত বায়তুস সালাম জামে মসজিদের সম্মানিত সভাপতি ডাঃ মোঃ সালাহ্উদ্দিন আহমেদ শাওন, সেক্রেটারি জনাব মোঃ জাকির হোসেন খান, কল্যাণ সমিতির সভাপতি জনাব মোঃ সোহরাব হোসেন সহ কমিটির বাকি সকল নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় নজরুল ইসলাম মঞ্জু বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং এলাকার উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। তিনি বলেন,
“মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং খুলনার সার্বিক উন্নয়নই আমার প্রধান লক্ষ্য।”
অনুষ্ঠানে অন্যান্য অতিথি দের মধ্যে উপস্থিত ছিলেন—
জাফরুল্লাহ খান সাচ্চু, আসাদুজ্জামান মুরাদ, আরিফুজ্জামান অপু, আলমগীর হোসেন বেপারী, সুলতান মাহমুদ সুমন, শামিম খান, মজনু, আনোয়ার, মিয়া ভাই, জলিল ব্যাপারি, মিজান, কালু, রমজান সহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং এলাকার কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ঊআ-মোচৌ
