পিপলস্ জুট মিলস্ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ফলাফল প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিশপুর জুট মিলস্ লিমিটেডের প্রশাসন বিভাগীয় প্রধান মোঃ খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল হালিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার মজুমদার।
এ সময় সকল শিক্ষার্থীদের উপস্থিতিতে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী গণিত শিক্ষক মোঃ মোতালেব মিয়া, সহকারী ইংরেজি শিক্ষক শ্রী শ্যামল বিশ্বাস, ওয়াহিদুর রহমান ওহিদ, মোসাম্মৎ হালিমা খাতুন, মোসাম্মৎ নুরজান আক্তারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা হয়। পরবর্তীতে গীতা পাঠ অনুষ্ঠিত হয়। এরপর বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া অনুষ্ঠান শেষে দ্বিতীয় শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের পাঠ্যবই ও রেজাল্ট কার্ড বিতরণ করা হয়। এর মধ্য দিয়ে ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
ঊআ-মোহন চৌধুরী
