UsharAlo logo
, |

পোলট্রিতে শিল্প মালিক সমিতির প্রচার সম্পাদক শেখ আব্দুল হালিম এর স্ত্রীর মৃত্যুতে শোক ও দোয়া কামনা

ঊষার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

বিপিআইএ’র খুলনা বিভাগীয় শাখা ও খুলনা পোাল্ট্র ফিশ ফিড শিল্প মালিক সমিতির প্রচার সম্পাদক শেখ আব্দুল হালিমের স্ত্রী (৫০) ২৫ ফেব্রুয়ারী, বুধবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাষ ত্যাগ করেন। ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে স্বামী, ১পুত্র পুত্রবধু, ১কন্যা নাতি-নাতনিসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজের জানাজা তারাবী নামাজ শেষে রেঞ্জ ডিআইজি অফিসের পশ্চিমে ছোট বয়রা নিজস্ব পার্ক ময়দানে সম্পন্ন হয়ে পারিবারিক কবরখানায় দাফন করা হয়। আগামি ২৭ ফেব্রুয়ারী শুক্রবার বাদ আসর মরহুমার রুহের মাগফেরাত কামনায় নিজস্ব বাসভবন ও স্থানীয় মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত দোয়া অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে শরীক থাকতে অনুরোধ করা হল।

এদিকে সমিতির প্রচার সম্পাদকের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক ও মাগফেরাত কামনায় সকলের দোয়া কামনা করে বিবৃতি দিয়েছেনঃ- সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, খুলনার বিভাগীয় সমন্বয়কারী প্রাণিপ্রেমী এস, এম সোহরাব হোসেন, উপদেষ্টা আলহাজ্ব শেখ নূরুল ইসলাম, শেখ হেমায়েত উদ্দিন, মোল আল-মামুন, আফ্রিদুল ইসলাম বাবু, মোঃ আনোয়ার হোসেন, জাহিদ হাবিব, সাবেক সভাপতি মোঃ সালাহউদ্দিন, সংগঠনের সহ-সভাপতি সৈয়দ বেলাল হোসেন, প্রফুল্ল কুমার রায়, মোঃ জাফর, এইচ এম সিদ্দিকুর রহমান, তালুকদার মুজাহিদুল ইসলাম মুকুল, গোলাম সরোয়ার পিন্টু, আলমগীর খান, ইলিয়াস চৌধুরী, শেখ রেজানূল ইসলাম, মোঃ তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ মামুনুর রহমান, যুগ্ম মহা-সচিব আলহাজ্ব মোঃ আরিফুর রহমান বাবু, এস.এম হাফিজুর রহমান লিপু, তপন পাল, সাংগঠনিক সম্পাদক তালুকদার মোঃ হেলালুজ্জামান, মহিলা সম্পাদক এ্যাড. শাহরিয়া মের্শেদা আহমেদ শম্পা, সঞ্চয় ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক, ক্রীড়া সম্পাদক হারুণ রশীদ শেখ, নির্বাহী সদস্য শাহ জাফর মাহমুদ মেহেতা, মোঃ সালাউদ্দিন, শ্যামল বিশ্বাস, মোঃ আব্দুল আহাদ, শেখ আইনুল হক, মোঃ জিসান, সিরাজুল ইসলাম চৌধুরী, মোঃ মোশারফ সরদার ও এস এম তামজিদ হোসেন সৌরভ প্রমুখ।