UsharAlo logo
, |

প্রকাশ্যে রণবীরের ‌‘সার্কাস’, পোস্টার প্রকাশ

pial
মে ১১, ২০২২ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ‘সিম্বা’ ও ‘সূর্যবংশী’র পর আবার জোট বেঁধেছেন রণবীর সিং ও রোহিত শেঠি। আগের দুটি ছবিই ছিল ব্যবসাসফল। কাজে তৃতীয় ছবি ‘সার্কাস’ নিয়েও প্রত্যাশা তুঙ্গে। গতকাল মঙ্গলবার (১০ মে) রোহিত পরিচালিত ছবিটির পোস্টার প্রকাশ করা হয়েছে।

‘সার্কাস’ সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ক্রিসমাসে। সিনেমাতে দ্বৈত চরিত্রে দেখা যাবে রণবীরকে। ছবিতে বিপরীতে রয়েছেন জ্যাকুলিন ফার্নান্দেজ ও পূজা হেগড়ে।

(ঊষার আলো-এফএসপি)