সকল প্রকার প্রভাবমুক্ত ও পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে শক্তিশালী খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনটির নির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
বুধবার বিকেল ৫টায় খুলনা সাংবাদিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় এ প্রত্যয় ব্যক্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি সুনীল দাস।
সভায় সাধারণ সম্পাদক শেখ লিয়াকত হোসেন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত খুলনা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক কর্মপরিকল্পনা ও আর্থিক বাজেট উপস্থাপন করেন।
এ সময় সহ-সভাপতি আমিরুল ইসলাম ও মিজানুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন খান, কোষাধ্যক্ষ মো. আবু সাঈদ, দপ্তর সম্পাদক মো. সোহেল রানা, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক তপু বিশ্বাস এবং নির্বাহী সদস্য উত্তম সরকার, আমজাদ আলী লিটন ও মাসুদ খান পলাশ উপস্থিত ছিলেন।
সভায় নেতৃবৃন্দ আগামী দিনে প্রকৃত ও পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে একটি শক্তিশালী সাংবাদিক ইউনিয়ন গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে প্রকৃত সাংবাদিকদের মর্যাদা সমুন্নত রেখে খুলনা সাংবাদিক ইউনিয়নকে আরও সুসংগঠিত করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।
