UsharAlo logo
, |

প্রাইভেটকারে বাসের ধাক্কা, অল্পের জন্য বেঁচে গেলেন চালক

ঊষার আলো
জুন ১, ২০২২ ১২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: রাজধানীর উত্তর বাড্ডায় সৈকত শিউলি ব্যানারের বাসের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় অল্পের জন্য বেঁচে গেছেন প্রাইভেটকার চালক।বুধবার(১ জুন) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কোনো হতাহত নেই বলে নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

তিনি বলেন, সকাল ১১টার দিকে উত্তর বাড্ডা এলাকায় সৈকত শিউলি পরিবহনের বাসটি প্রিমিও মডেলের একটি প্রাইভেটকারে পেছন থেকে ধাক্কা দেয়। এতে কেউ হতাহত না হলেও প্রাইভেটকারটির ব্যাপক ক্ষতি হয়। অল্পের জন্য বেঁচে যান প্রাইভেটকার চালক।

ঘটনার পর বাসটির চালক পালিয়ে গেছেন উল্লেখ করে তিনি আরও বলেন, সুপারভাইজারের সঙ্গে আমাদের একজন কর্মকর্তা কথা বলছেন। ঘটনাস্থলে থেকে তিনি বিষয়টি তদন্ত করছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

ঊষার আলো-এসএ