UsharAlo logo
, |

প্রেসক্লাবের উন্নয়নে পাশে থাকার আশ্বাস এমপি লবির

Mohon Chowdhury
মে ২১, ২০২৬ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রেসক্লাব ও সাংবাদিকদের উন্নয়নে বর্তমান সরকার কাজ করবে বলে আশ্বাস দিয়েছেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবি। বুধবার সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।

সংসদ সদস্য বলেন, খুলনা প্রেসক্লাবের উন্নয়নে তিনি সবসময় সাংবাদিকদের পাশে থাকবেন। পাশাপাশি তার নির্বাচনি এলাকার মানুষের কল্যাণে নিবেদিতভাবে কাজ করে যেতে চান বলেও উল্লেখ করেন।

সভা শুরুর আগে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

খুলনা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম।

সভায় বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, সাবেক আহ্বায়ক এনামুল হক, কার্যনির্বাহী সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক কাজী মোতাহার রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী ও হাসান আহমেদ মোল্লা, দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলী, প্রেসক্লাবের সহ-সভাপতি সোহরাব হোসেন ও শেখ জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ বিমল সাহা, কার্যনির্বাহী সদস্য কে এম জিয়াউস সাদাতসহ অন্যরা।

এসময় খুলনা জেলা ও মহানগর বিএনপি, যুবদল এবং প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ঊআ-মোচৌ