UsharAlo logo
, |

প্রেসক্লাবের সাধারণ পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

Mohon Chowdhury
জুন ২১, ২০২৬ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ পরিষদের প্রথম সভা রোববার ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম।

সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাংবাদিকদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভাপতির বক্তব্যে মোস্তফা সরোয়ার সদস্যদের শুভেচ্ছা জানিয়ে খুলনা প্রেসক্লাবের মর্যাদা অক্ষুণ্ন রেখে এটিকে একটি প্রকৃত পেশাদার সাংবাদিকদের প্রতিষ্ঠানে পরিণত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম ক্লাবের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। পরে কোষাধ্যক্ষ বিমল সাহা বাজেট উপস্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এছাড়া ক্লাবের উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, সাবেক সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, মল্লিক সুধাংশু ও হাসান আহমেদ মোল্লা, সদস্য গৌরাঙ্গ নন্দী, অমিয় কান্তি পাল, মুহাম্মদ আবু তৈয়ব, রকিব উদ্দিন পান্নু, মো. শাহ আলম, মো. হুমায়ুন কবীর, মো. হেদায়েৎ হোসেন মোল্লা, মো. রাশিদুল ইসলাম, এএইচএম শামিমুজ্জামান, মো. মিজানুর রহমান মিলটন, মো. নূর ইসলাম (রকি), শেখ আল এহসান, উত্তম মণ্ডল, প্রবীর কুমার বিশ্বাস, ইয়াসীন আরাফাত রুমী, মুহাম্মদ নূরুজ্জামান, সোহাগ দেওয়ান ও খলিলুর রহমান সুমন।

এ সময় প্রেসক্লাবের সহ-সভাপতি সোহরাব হোসেন, মো. জাহিদুল ইসলাম ও কাজী শামীম আহমেদ, যুগ্ম-সম্পাদক মো. বেল্লাল হোসেন সজল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলন, কার্যনির্বাহী সদস্য মো. মাকসুদুর রহমান (মাকসুদ), কাজী মোতাহার রহমান, মহেন্দ্রনাথ সেন, সোহেল মাহমুদ, মো. আনিস উদ্দিন, কে এম জিয়াউস সাদাতসহ ক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।