UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে গাড়িচাপায় সবজি ব্যবসায়ী নিহত

ঊষার আলো
ফেব্রুয়ারি ১৬, ২০২২ ১১:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: ফরিদপুরে অজ্ঞাত গাড়িচাপায় মাসুদ শেখ (৩৬) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে জেলা সদরের কানাইপুরের তেঁতুলতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।মাসুদ স্থানীয় ভাটিকানাইপুর এলাকার বাসিন্দা ও কানাইপুর বাজারের সবজি ব্যবসায়ী।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন শাহ বলেন, সবজি ব্যবসায়ী মাসুদ তেঁতুলতলা এলাকায় সড়ক পার হতে গেলে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে  ঘটনাস্থলে তিনি মারা যান।

ঊষার আলো-এসএ