UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে ৬০ কেজি জাটকা মাছ জব্দ

ঊষার আলো
ফেব্রুয়ারি ৯, ২০২২ ১১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে ৬০ কেজি জাটকা (ছোট ইলিশ) মাছ জব্দ করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা।বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে আলফাডাঙ্গা বাজারে বিক্রি করার সময় অভিযান চালিয়ে এ মাছ জব্দ করা হয়।

জানা যায়, মৎস্য নিধন অভিযান চলাকালীন সময়ে জাটকা মাছ ধরা ও বিক্রি করা নিষিদ্ধ থাকা সত্ত্বেও সরকারি আদেশ উপেক্ষা করে আলফাডাঙ্গা বাজারে জাটকা বিক্রি করায় ৬০ কেজি জাটকা মাছ জব্দ করা হয়। এ সময় বিক্রয়কারীদের এব্যাপারে সতর্ক করা হয়। পরে জব্দ জাটকা মাছ বিভিন্ন এতিমখানায় বিলি করা হয়।

আলফাডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ জানান, জাটকা মাছ ধরা ও বিক্রি করা নিষিদ্ধ থাকা সত্ত্বেও সরকারি আদেশ উপেক্ষা করে আলফাডাঙ্গা বাজারে জাটকা বিক্রি করায় ৬০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। জব্দ করা মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

ঊষার আলো-এসএ