UsharAlo logo
, |

ফুলতলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ২২, ২০২৫ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনা জেলার ফুলতলা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ফুলতলা থানাধীন আলকা গ্রামের পাকা রাস্তার উপর থেকে মিনারুল মোল্যা (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মিনারুল মোল্যা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজের হেফাজতে রেখে সুবিধাজনক সময়ে তা বিক্রি করতো বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় ফুলতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঊআ-মোহন চৌধুরী