খুলনার ফুলবাড়ী গেট বাজারের লাভলী অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মরহুম মোহাম্মদ আলী আহমদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ফুলবাড়ী গেটে তাঁর নিজস্ব প্রতিষ্ঠানে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুমের ছেলে আসিফ আহমেদ অনিক। প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন এবং থানা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান বিপ্লব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. তানভীর কায়সার, আশিকুর রহমান, মাহমুদুল হাসান মৃদুল, মোড়ল আসাদুর রহমান, খান রিয়াজুল ইসলাম, মোহাম্মদ নওশাদ হোসেন, বেগ মুরাদ হোসেন, মনির মেম্বার, তন্ময় মোড়ল, মিরাজ উদ্দিন ইভান, মোল্লা পলাশ, মুফতি হুমায়ুন কবির বাচ্চুসহ অনেকে।
দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতি আব্দুল জব্বার আজমী। অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
ঊআ-মোচৌ
