UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ফের অনলাইনে রেলের টিকিট শুক্রবার দিবাগত রাত থেকে

koushikkln
মার্চ ২৪, ২০২২ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : মোবাইল অ্যাপে নয়, অনলাইনে শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে রেলের টিকিট সংগ্রহ করা যাবে। ওয়েবসাইট http://www.eticket.railway.gov.bd থেকে এসব টিকিট পাওয়া যাবে। নতুন ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহের জন্য প্রথমেই প্রয়োজনীয় তথ্য দিয়ে খুলতে হবে নতুন অ্যাকাউন্ট। অর্থ্যাৎ পুরোনো ওয়েবসাইট বা অ্যাপের অ্যাকাউন্টের তথ্য দিয়ে লগ-ইন যাবে না নতুন ওয়েবসাইটে।

এই নতুন টিকিটিং সিস্টেম পরিচালনার জন্য পাঁচ বছরের জন্য দায়িত্ব পেয়েছে ‘সহজডটকম’। প্রতিষ্ঠানটি জানিয়েছে, অনলাইন টিকেট ব্যবস্থা সচল করতে ১৫ বছর ধরে ব্যবহৃত রেল টিকিটিং সিস্টেমের আদলে একটি সমমানের পদ্ধতি তারা তৈরি করেছেন। আর এজন্য তারা সময় নিয়েছেন ২১ কর্মদিবস। হার্ডওয়্যার স্থাপন ও প্রশিক্ষণের কাজও শেষ। এখন চলছে অভ্যন্তরীণ পরীক্ষা-নিরীক্ষা। আগের মতোই নতুন এই সিস্টেমেও ৫০ শতাংশ টিকেট অনলাইনে কাটতে পারবেন গ্রাহকরা।

২০০৭ থেকে ট্রেনের অনলাইন টিকিট বিক্রি করছে কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেম (সিএনএস)। তাদের সঙ্গে বাংলাদেশ সরকারের ১৫ বছরের চুক্তি ছিল। যা শেষ হয় ২০ মার্চ। এরপর নতুনভাবে টেন্ডার করা হলে কাজ পায় রাইড শেয়ারিং কম্পানি ‘সহজডটকম’। প্রতিষ্ঠানটি অভ্যন্তরীণ সেটআপের জন্য ৫ দিন সময় নিয়েছে।